সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বেরোবির ছাত্র সংসদের দাবিতে অনশনে ২৪ ঘন্টায় অসুস্থ ৪ ‎

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি:

‎‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে। সোমবার সকাল থেকে চলা এই কর্মসূচির ২৪ঘণ্টা পার হতে না হতেই ৪ শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

সোমবার (১৮ আগস্ট) ১১টা পর্যন্ত ৪ জন অসুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছেন অনশনরত শিক্ষার্থী আশিকুর রহমান।

‎যাদের মধ্যে ১৭ আগস্ট দিবাগত রাত ১২ টার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজ বিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ । পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে । আজ বেলা ১১ টায় অসুস্থ হয়ে পড়েন

গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন।

‎আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে।

‎আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গণতান্ত্রিক অধিকার থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।

‎‎‎অনশনে বসা ৯ জন শিক্ষার্থীরা হলেন—জাহিদ হাসান জয়,শিবলী সাদিক,কায়সার,মাহীদ,আশিকুর রহমান,আরমান হোসেন,নয়ন মিয়া,আতিকুর রহমানএবং রুম্মানুল ইসলাম রাজ। এছাড়া অনসনে বসা এই নয় জনকে সংহতি জানিয়ে তাদের পাশে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও।

‎‎উল্লেখ্য,রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বেরোবির ছাত্র সংসদের দাবিতে অনশনে ২৪ ঘন্টায় অসুস্থ ৪ ‎

আপডেট সময় : ০৫:০৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১৮ আগস্ট ২০২৫