শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের কক্সবাজার- টেকনাফ সড়ক অবরোধ”

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২০:২৮ অপরাহ্ণ, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
  • ৮৮৬ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি, 

কক্সবাজার- টেকনাফ সড়কের উখিয়ায় অবরোধ করে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত হোস্ট শিক্ষকরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে হোস্ট শিক্ষক ও উখিয়া-টেকনাফবাসীর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এর ফলে রোহিঙ্গা ক্যাম্পে যেতে দেওয়া হয়নি দেশি-বিদেশি সংস্থার কর্মরতদের।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

এ সময় রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো আন্দোলনরত স্থানীয় শিক্ষকরা ব্যানার নিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা না হলে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ ও অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন।’

অবরোধের কারণে সকাল থেকেই ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। কোটবাজার এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকা পড়ে।

শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা মানবিক সংস্থার অধীনে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। হঠাৎ তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ফলে জীবিকা হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন।

অর্থসংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় এক হাজার ২০০ জন হোস্ট শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। গত তিন মাস ধরে চাকরি ফিরে পেতে আন্দোলন করছেন তারা।

বিক্ষোভকারীরা বলছেন, বেতন বাড়ানোর দাবি করায় তাদের চাকরিচ্যুত করা হয়। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনো দায়িত্বে বহাল রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের কক্সবাজার- টেকনাফ সড়ক অবরোধ”

আপডেট সময় : ০৬:২০:২৮ অপরাহ্ণ, সোমবার, ১৮ আগস্ট ২০২৫