মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন

উমর (রা.)-এর বড় ভাই জায়েদ ইবনে খাত্তাব (রা.)-এর বীরত্ব

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৩২:৪৬ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৮৬০ বার পড়া হয়েছে

নবীজি (সা.)-এর প্রতিটি সাহাবিই তাঁকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। ফলে তাঁরা নিজেদের ইসলামের তরে উত্সর্গ করে দিয়েছিলেন। অত্যন্ত সাহসিকতা ও বীরত্বে সঙ্গে আজীবন ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়ে গেছেন। তেমনই একজন বীর সাহাবি জায়েদ ইবনে খাত্তাব (রা.)। তাঁর নাম জায়েদ। উপনাম আবু আবদুর রহমান। পিতা খাত্তাব। তাঁর আরেকটি বড় পরিচয় হলো, তিনি ইসলামের আরেক বীর সৈনিক উমর (রা.)-এর বৈমাত্রেয় ভাই। বয়সে তিনি ছিলেন উমর (রা.)-এর বড়। বংশপরম্পরা উমর (রা.)-এর জীবনীতে উল্লেখ করা হয়েছে। তাঁর মা আসমা বিনতে ওহাব ইবনে হাবিব (বনু আসাদ ইবনে খুজাইমা গোত্রের মেয়ে)। আর উমর (রা.)-এর মা হানতামা বিনতে হিশাম ইবনে মুগিরা (বনু মাখজুম গোত্রের মেয়ে)।

ইসলাম গ্রহণ করেন উমর (রা.)-এর আগে। প্রথম পর্বের হিজরতকারীদের সঙ্গে মদিনায় হিজরত করেন। হিজরতের পর রাসুল (সা.) মা’ন ইবনে আদি আল-আজলানি আল-আনসারি (রা.)-এর সঙ্গে তাঁর ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দেন।

বদর, উহুদ, খন্দকসহ সব যুদ্ধে অংশগ্রহণ করেন। বাইআতে রিজওয়ান ও বিদায় হজেও রাসুল (সা.)-এর সঙ্গে ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বীর ও সাহসী যোদ্ধা। ইসলামের জন্য শাহাদাতের পূর্ণ তামান্না নিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতেন। উহুদ যুদ্ধে তাঁর বর্মটি খুলে পড়ে গেলে তাঁর ভাই উার (রা.) নিজের বর্মটি পরিয়ে নিতে বলেন। প্রতিউত্তরে তিনি ললেন, ‘আমার বর্মের প্রয়োজন নেই; তুমি যেমন শাহাদতের আগ্রহী, আমিও আগ্রহী।’

প্রথম খলিফা আবু বকর (রা.)-এর যুগে ১২ হিজরি সনে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়। সে যুদ্ধে মুসলমানদের পতাকাটি ছিল তাঁর হাতে। তরবারির আঘাতে বীরত্বের সঙ্গে শত্রু নিধন করতে করতে শাহাদতের অমিয় সুধা পান করেন। ভাই উমর (রা.) তাঁর শাহাদতে ভীষণ মর্মাহত হন।

তিনি আবদুর রহমান নামে এক ছেলে ও আসমা নামে এক মেয়ে রেখে যান। (তথ্যঋণ : আল-ইস্তিআব ২/৫৫০-৫৫৩; উসদুল গাবা ২/১৩৪; সিয়ার আলামিন নুবালা : ৩/১৮৪)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

উমর (রা.)-এর বড় ভাই জায়েদ ইবনে খাত্তাব (রা.)-এর বীরত্ব

আপডেট সময় : ০১:৩২:৪৬ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫