রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

শ্রীলঙ্কাকে ৩২৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৫:৫১ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩২৫ রানের টার্গেট দিয়েছে সফরকারী বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল, অলরাউন্ডার সাকিব আল হাসান ও হার্ডহিটার সাব্বির রহমানের ব্যাটিং দৃঢ়তায় এ বিশাল রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী।

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গা। ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে ওপেনার সৌম্যের উইকেট হারায় বাংলাদেশ। এর পর তামিমের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন সাব্বির হাসান। দলীয় ১১৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে সফরকারীদের। লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গার অসাধারণ এক ক্যাচে হাফ সেঞ্চুরির পর ফিরে যান সাব্বির। তবে এর আগে মাত্র ৫৬ বল খেলে ৫৪ রান করেন সাব্বির। যেখানে ৪০ রানই এসেছে বাউন্ডারি থেকে। সাব্বিরের আউটের পরে আরো একটি ধাক্কা খায় বাংলাদেশ।

মুশফিকুর রহিম ফিরে যান মাত্র এক রান করে। মুশফিকের ফিরে গেলে সাকিবকে নিয়ে দলের হাল ধরেন তামিম। দুজনে মিলে করেন ১৪৪ রানের অসাধারণ এক জুটি। তামিম তুলে নেন ক্যারিয়ারে ৮ম শতক। আর সাকিব দেখা পান ৩৩তম হাফ সেঞ্চুরির। দলের হয়ে সর্বোচ্চ ১২৭ রান করেন তামিম। আর সাকিবের ব্যাট থেকে আসে ৭২ রান।

শেষ দিকে মাহমুদ উল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেনের ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করে টাইগার বাহিনী। এক ছক্কা ও ৩ চারে ৯ বলে অপরাজিত ২৪ রান করেন মোসাদ্দেক। আর ৭ বলে ১ ছক্কায় ১৩ রান সংগ্রহ করেন রিয়াদ।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট পান সুরাঙ্গা লাকমল। আর লাহিরু কুমারা, সাদকান ও দাস গুনারত্নে নেন একটি করে উইকেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

শ্রীলঙ্কাকে ৩২৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ !

আপডেট সময় : ০৭:০৫:৫১ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭