মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

কুমিল্লায় দীর্ঘদিনের ইমামকে রাজকীয় বিদায়

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:০৫:৩১ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ৫০ বছর ধরে কুমিল্লার বুড়িচংয়ের একটি মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন মো. কাজি নজরুল ইসলাম। তবে বয়সের ভার ও শারীরিক অসুস্থতার দরুন এই পদ থেকে অব্যাহতি নেওয়া জরুরি হয়ে পড়ে তাঁর জন্য। মসজিদ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা বাস্তবতা মেনে নেন। দীর্ঘ দিনের ইমামকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় দেওয়ার আয়োজন করে এলাকাবাসী।

ঘটনাটি কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার জামে মসজিদের। শুক্রবার (২০ জুন) আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী, বাজার কমিটি, যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক ও এক লাখ টাকার নগদ চেক তুলে দেয়া হয়। একই দিনে নতুন খতিব হিসেবে যোগ দেয়া মুফতি মাওলানা আবু নোমান ইকরামুল হককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ও ২নং বাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামসেদুল আলম, মহিউদ্দিন আখন্দ, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, ব্যবসায়ী মাহবুব আলম, নাঈমুল ইসলাম রাসেল, ডা. লোকমান হোসেন, প্রভাষক মাহবুব আলম, মিজানুর রহমান রুবেল, সাইফুল ইসলাম রাজিব, সাইদুর রহমান মিন্টু, কাওসার আহমেদ ও শওকত হোসেন ইমন।

দীর্ঘ দিনের ইমামকে বিদায় জানাতে মসজিদে সমবেত হয় কালিকাপুর গ্রামের অসংখ্য মুসল্লি। বিদায়ী সংবর্ধনা শেষে ইমাম সাহেবকে লালগালিচা সংবর্ধনা ও সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তার নিজ বাড়ি কালিকাপুর দক্ষিণ পাড়ায় পৌঁছে দেয়া হয়। এই বিদায় আয়োজন ছিল এলাকাবাসীর গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য উদাহরণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

কুমিল্লায় দীর্ঘদিনের ইমামকে রাজকীয় বিদায়

আপডেট সময় : ০২:০৫:৩১ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫