রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা

মিরসরাইয়ে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৫:০৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৮০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: মিরসরাইয়ে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে ৩বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে সোমবার (১৬ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম সারাফাত হোসেন রিফাত। সে ঐ গ্রামের প্রবাসী মোঃ সেলিমের সন্তান।

নিহত শিশুটির নিকটাত্মীয় সুত্রে জানা যায়, ঘরের কাজে ব্যবহারের জন্য একটি ছোট গর্ত করে মাটি সংগ্রহ করা হয়েছিল। দুপুরের বৃষ্টিতে গর্তটি পানিতে পূর্ণ হয়ে যায়। ওই সময় রিফাতের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্তানকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে শিশু রিফাতের নিথর দেহটি ভেসে থাকতে দেখা যায়। এসময় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির

মিরসরাইয়ে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:০৫:০৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫