রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ভারতীয় পাসপোর্ট পেলেন অস্ট্রেলিয়ার বোলার শ্যন টেট !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৫:৪৬ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম বোলার শ্যন টেট পেলেন ভারতীয় পাসপোর্ট। অস্ট্রেলিয়ার এই পেস সেনসেশন ভারতীয় মডেল মাসুম সিংহকে বিয়ে করেন ২০১৪ সালে। আর তারই হাত ধরে এবার তিনি হাতে তুললেন ভারতীয় পাসপোর্ট। এ ব্যাপারে শুক্রবার টেট নিজেই টুইট করে জানান তাঁকে, ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড’ দেওয়া হয়েছে। টুইটে সেই কার্ডের ছবিও পোস্ট করেন তিনি।

২০১০ সালের আইপিএল থেকেই চলছিল এই দু’জনের প্রেম পর্ব। সেই সময় রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন এই অস্ট্রেলিয়ান বোলার। ফলাফল হিসেবে, ২০১৪তে বিয়ে করেন টেট-মাসুম। সেই বিয়েতে উপস্থিত ছিলেন যুবরাজ সিংহ ও জাহির খান।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে টেট নিজেকে মেলে ধরেছেন অনেক আগেই। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দেশের হয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। নিয়েছিলেন ২৩টি উইকেট। তাঁর সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন। ২৬টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন গ্লেন ম্যাক গ্রা। কিন্তু তার পর থেকেই চোটের কারণে আর নিজের সেরাটা দিতে পারেননি। ২০০৮এ টেস্টকে বিদায় জানান তিনি। ২০১১তে ছাড়েন ওয়ান ডে। ২০১৬র জানুয়ারিতে অস্ট্রেলিয়ার হয়ে শেষ টি২০ ম্যাচ খেলেছিলেন তিনি।

তবে মজার ব্যাপার হলো, এখন তিনি ভারতের হয়েও খেলতে পারবেন। যদিও আইসিসির নিয়ম বলছে অন্য দেশের হয়ে খেলার জন্য চার বছরের একটা সময় লাগে। সে কারণে ২০২০র আগে তিনি ভারতের হয়ে খেলতে পারবেন না। ততদিনে তাঁর বয়স হবে ৩৮। সেই সময় তাঁর পক্ষে আদৌ খেলা সম্ভব হবে কী না সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ভারতীয় পাসপোর্ট পেলেন অস্ট্রেলিয়ার বোলার শ্যন টেট !

আপডেট সময় : ০৪:৪৫:৪৬ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭