রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

সাজঘরে সৌম্য, তামিম-সাব্বিরে এগুচ্ছে টাইগাররা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪২:১৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। তবে সৌম্যের ধাক্কাটা সামলে নিয়েছে বাংলাদেশ। সাব্বির ও তামিমের দুর্দান্ত ব্যাটিং শৈলীতে  প্রথম দশ ওভারেই ৬৪ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

এর আগে আজো টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গা। অবশ্য বাংলাদেশ দলের অধিনায়কও টসে জিতলে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন বলে জানিয়েছেন টস পরবর্তী প্রতিক্রিয়ায়।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ভালোই হয়েছিল তামিম ইকবাল ও সৌম্য সরকারের। তবে ডাম্বুলার উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য। ব্যক্তিগত ১০ রানের মাথায় সুরঙ্গ লাকমলের বলে উইকেটের পেছনে চান্দিমালের গ্লাভসবন্দি হয়ে সাঁজঘরে ফেরেন তিনি। ১৩ বলের ইনিংসে সৌম্য হাঁকিয়েছেন দুটি চার।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১০ ওভারে ৬৪রান। তামিম ইকবালের সঙ্গে ব্যাট করছেন হার্ড হিটার সাব্বির রহমান।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

সাজঘরে সৌম্য, তামিম-সাব্বিরে এগুচ্ছে টাইগাররা !

আপডেট সময় : ০৪:৪২:১৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭