শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

ওয়ানডে থেকে অবসর নিলেন ‘সর্বকালের সেরা ইনিংস’ খেলা ম্যাক্সওয়েল। ৩৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার আজ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ৫০ ওভারের ক্রিকেট ছাড়লেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ম্যাক্সওয়েল।

অবসরের কারণ হিসেবে ম্যাক্সওয়েল জানান, তিনি আগামী বছরের ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি টি-২০ বিশ্বকাপ, বিগ ব্যাশ লিগ এবং অন্যান্য বৈশ্বিক প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান। ওডিআই ফরম্যাটে তিনি সর্বোচ্চ দিতে পারছিলেন না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

ফাইনাল ওয়ার্ড পডকাস্টে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল জানান, ‘আমি নির্বাচক চেয়ারম্যান জর্জ বেইলিকে বলেছিলাম, ২০২৭ বিশ্বকাপে আমার খেলার সম্ভাবনা নেই। এখন নতুনদের সুযোগ দেওয়ার সময়।’

ম্যাক্সওয়েলের ক্যারিয়ারে দুটি বিশ্বকাপ জয় (২০১৫ ও ২০২৩) অন্যতম সাফল্য হিসেবে রয়েছে। চলতি বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ ওডিআই।

ম্যাক্সওয়েলের স্মরণীয় ওডিআই ইনিংসগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মুম্বাইয়ে খেলা ম্যাচ, যেখানে তিনি ১২৮ বলে অপরাজিত ২০১ রান করেন। ৯১ রানে ৭ উইকেটে থেকে দলকে জয়ের প্রান্তে পৌঁছে দিয়ে ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছে সেই ম্যাচ।

এটি একটি যুগের অবসান হলেও, ম্যাক্সওয়েলের টি-২০ এবং ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের আগস্টে ওডিআই অভিষেকের পর, তিনি ১৪৯টি ম্যাচে ৩ হাজার নয়শত ৯০ রান ও ৭৭টি উইকেট নিয়েছেন।

খবর: আইসিসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

আপডেট সময় : ০২:৪২:০০ অপরাহ্ণ, সোমবার, ২ জুন ২০২৫