শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রশ্নে হামজা, ‘ইনশাআল্লাহ’

সকালে লন্ডন থেকে ঢাকায় পা রাখলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরি। তার আগমনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল গণমাধ্যমের সরব উপস্থিতি। তবে দীর্ঘ অপেক্ষার পরও সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়নি হামজার। আনুষ্ঠানিকতা ও ব্যাগেজ জটিলতায় কিছুটা সময় লাগলেও শেষমেশ বাফুফে কর্মকর্তাদের সঙ্গে হোটেলের পথে রওনা হন এই ফুটবলার।

হামজার নিরাপত্তা নিশ্চিত করতে তার বহরের সামনে ছিল পুলিশের গাড়ি। পেছনের একটি কালো গাড়িতে ছিলেন হামজা, যার একটি পাশের জানালার কাঁচ আংশিক নামানো ছিল। গাড়ি ধীর গতিতে চলায় সুযোগ পেয়ে সাংবাদিকরা বুম মাইক্রোফোন জানালার ভেতর ঢুকিয়ে কিছু প্রশ্ন ছুঁড়ে দেন। কেউ কেউ শুভেচ্ছা জানান, কেউ জানতে চান তার শারীরিক অবস্থা।

এর মধ্যেই একজন জানতে চান, সামনে যে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ—তাতে বাংলাদেশের সম্ভাবনা কেমন? উত্তরে হামজা বলেন, ‘ইয়্যা, ভেরি গুড চান্স।’ এরপর আরও সরাসরি প্রশ্ন ছোড়া হয়, বাংলাদেশ কি এই দুই ম্যাচ জিততে পারবে?  হামজার আত্মবিশ্বাসী উত্তর, ‘ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।’

সাংবাদিকরা গাড়ির পেছনে ছুটতে থাকেন। দ্রুততম সময়ে আর কোনো প্রশ্ন করার সুযোগ পাননি সাংবাদিকরা। গাড়িটা খানিকটা থামার অনুরোধ জানালেও ধীরে ধীরে গাড়ি বিমানবন্দর এলাকা ছেড়ে যায়। হামজাকে টিম হোটেলে অর্ভ্যথনা জানাতে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলন রয়েছে। সেই অনুশীলনে হামজার যোগ দেয়ার কথা রয়েছে। ভ্রমণক্লান্তি কাটানোর জন্য হামজা হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নেয়ার সুযোগ পাবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রশ্নে হামজা, ‘ইনশাআল্লাহ’

আপডেট সময় : ০২:৩৬:৩২ অপরাহ্ণ, সোমবার, ২ জুন ২০২৫