মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন

হাজিদের জন্য প্রস্তুত পবিত্র মক্কা-মদিনা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৮৩৯ বার পড়া হয়েছে

হজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর জন্য ঘটিত রয়েল কমিশন এই প্রস্তুতির ঘোষণা দিয়েছে। তারা বলেছে, ১৪৪৬ হিজরির হজের প্রস্তুতি শেষ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, মক্কান নগরীসহ পবিত্র স্থানগুলোর উন্নয়নে গৃহীত উচ্চমানের প্রকল্প ও উদ্যোগগুলোও। কমিশন জানায় তারা এই বছর অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, মাঠ (হাজিদের অবস্থান স্থল) ও স্বাস্থ্যসেবাকে অন্তর্ভুক্ত করেছে। পথচারীদের হাটার পরিবেশ উন্নত করতে ফুটপাত প্রশস্ত করা এবং ছায়াযুক্ত করা হয়েছে। নামাজের স্থান এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যেন ভিড় জমে না যায়। 

কমিশন হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে নতুন বাসসেবা চালু করেছে। যার মধ্যে ‘মক্কা বাসেস’ অন্যতম। ১৫ জিলকদ থেকে ৩০ জিলহজ পর্যন্ত চার শ বাস ১২ রুটে হাজিদের সেবা প্রদান করবে। বাসগুলো চারটি স্টেশন ও ৪৩১টি স্টোপেজে থামবে। মক্কা ট্যাক্সি পরিষেবা বিস্তৃত করা হয়েছে। তাতে চুক্তিভিত্তিক গাড়ি যুক্ত করা হয়েছে। এ বছর হাজিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মুজদালিফায় রাবারের মেঝে, এক লাখ ৭০ হাজার বর্গমিটার পথচারী পথ তৈরি করা হয়েছে। তাপনিয়ন্ত্রণ করতে রাস্তার পাশে ১০ হাজার গাছ লাগানো হয়েছে।

এছাড়া মিনায় স্থাপন করা হয়েছে দুই শ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং পথের ধারে ৭১টি জরুরি স্বাস্থ্যসেবা প্রদান কেন্দ্র। রাস্তার পাশে ছায়াযুক্ত বিরতির স্থান, চার শ ঠাণ্ডা পানির কল, দ্বিতল বিশিষ্ট তাবু এবং বহুতল টয়লেট নির্মাণ করা হয়েছে। গত বছর চালু হওয়া ইলেক্ট্রিক স্কুটার এ বছরও চালু থাকবে।

সূত্র : গালফ নিউজ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

হাজিদের জন্য প্রস্তুত পবিত্র মক্কা-মদিনা

আপডেট সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫