শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

হত্যার হুমকি পেলেন শামি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৫৬:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৮০৮ বার পড়া হয়েছে

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে কঠোর বার্তা দেওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়। এবার আরেক ভারতীয় ক্রিকেটার পেলেন হত্যার হুমকি। ভারতীয় ক্রিকেট দলের স্টার পেসার মোহাম্মদ শামিকে দেওয়া হলো এই হুমকি।

এদিকে শামি’কে প্রাণনাশের হুমকির পাশাপাশি তার কাছ থেকে ১ কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়েছে। হুমকির ঘটনায় ইতোমধ্যে উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। শামির ভাই হাসিব অভিযোগপত্র দায়ের করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, ‘রাজপুত সিন্দর’ নামের এক ব্যক্তি ই-মেইলের মাধ্যমে শামিকে হত্যার হুমকি দেন এবং মুক্তিপণ হিসেবে এক কোটি রুপি দাবি করেন। ওই ই-মেইলের ভিত্তিতেই অভিযুক্তের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। আমরোহার পুলিশ সুপার জানিয়েছেন, ইন্ডিয়ান পেনাল কোড ২০২৩-এর ৩০৮(৪) ধারা এবং তথ্য প্রযুক্তি আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন শামি। ৯ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন ভারতীয় এই পেসার। সবশেষ ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন শামি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

হত্যার হুমকি পেলেন শামি

আপডেট সময় : ০৪:৫৬:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ মে ২০২৫