শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

টি-টোয়েন্টিতে এক ধাপ পিছিয়ে গেলো টাইগ্রেসরা

সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ব্যর্থ ছিল নিগার সুলতানা জ্যোতির দল। যার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। 

আইসিসি থেকে প্রকাশিত মেয়েদের টি-টোয়েন্টি দলের বার্ষিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে টাইগ্রেসরা। তাদের টপকে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড।

শুক্রবার (২ মে) আইসিসির প্রকাশিত মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে বার্ষিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ ভাগ, পরের এক বছরের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে শতভাগ।

৫০ ভাগ বিবেচনার সময়টাতে বাংলাদেশ ৩৬ ম্যাচের মধ্যে জিতেছে ১৩টিতে, ঠিক সমান ম্যাচ খেলে আইরিশরা জিতেছে ২০টিতে। শতভাগ বিবেচনার মেয়াদকালে বাংলাদেশের জয় ছিল ১৭ ম্যাচের মধ্যে কেবল তিনটিতে, আয়ারল্যান্ডের জয় ১০ ম্যাচের সাতটিতে।

এই দুই দলের সবশেষ মুখোমুখি লড়াইয়ে গত ডিসেম্বরে বাংলাদেশে এসে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আইরিশরা।

অন্যদিকে, র‍্যাংকিংয়ের শীর্ষ আটে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া অবস্থান আরও সংহত করেছে হালনাগাদের পর রেটিং পয়েন্ট বেড়ে যাওয়ায়। হালনাগাদের পরও সমান রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই দুইয়ে ও তিনে আছে ইংল্যান্ড ও ভারত।

বিশ্ব চ্যাম্পিয়ন্স নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২ বাড়লেও অবস্থান আছে চারেই। পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা, ছয়ে ওয়েস্ট ইন্ডিজ, সাতে শ্রীলঙ্কা, আটে পাকিস্তান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

টি-টোয়েন্টিতে এক ধাপ পিছিয়ে গেলো টাইগ্রেসরা

আপডেট সময় : ০৫:৩৪:০৪ অপরাহ্ণ, শনিবার, ৩ মে ২০২৫