শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মালয়েশিয়ায় রাফির স্বর্ণজয়

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৫২:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৮০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি বিদেশের মাটিতে এক মাসে তৃতীয় পদকের দেখা পেলেন। এবারের তার অর্জনটা অবশ্যই বড়। মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে স্বর্ণ জয় করেছেন তিনি। বিদেশের মাটিতে এটাই তার প্রথম স্বর্ণ।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাঁতারুকে পেছনে রাফি সাঁতার শেষ করেন ২৬ দশমিক ৬৮ সেকেন্ডে।ক্যারিয়ারসেরা টাইমিং গড়ে এই সাঁতারু বলেন, ‘আমার নিজের প্রিয় ইভেন্টে সেরা টাইমিং করে প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জিতেছি। খুবই ভালো লাগছে। আমি ২৫ এর ঘরে টাইমিং নিয়ে আসতে চাই। এজন্য নিবিড় অনুশীলন করছি।’

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফির আগের সেরা টাইমিং ছিলো ২৭ দশমিক ১৭ সেকেন্ড। এই টাইমিং থাইল্যান্ডে সাঁতার চ্যাম্পিয়নশিপে রুপা জেতেন তিনি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯ দশমিক ১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ।

মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন। ১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন রাফি ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

মালয়েশিয়ায় রাফির স্বর্ণজয়

আপডেট সময় : ১২:৫২:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫