শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৫১:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৮০২ বার পড়া হয়েছে

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে স্পষ্ট বার্তা দিয়েছে রিয়াল মাদ্রিদ—তারা খেলবে কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার বিপক্ষে।
এর আগে, ম্যাচ রেফারি নির্বাচন নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF)-এর সঙ্গে দ্বন্দ্বে ফাইনাল বর্জনের হুমকি দিয়েছিল ক্লাবটি। বিতর্কের কেন্দ্রে ছিলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গনসালেস ফুয়ের্তেস এবং মূল রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোয়েটেক্সিয়া। বিশেষ করে ফুয়ের্তেসের বিরুদ্ধে রিয়াল টিভির সমালোচনার জেরে ক্লাবটির আপত্তি ছিল প্রবল।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রিয়াল বাতিল করে দেয় নির্ধারিত অনুশীলন ও সংবাদ সম্মেলন, এবং রেফারি পরিবর্তনের দাবি তোলে। এমনকি শোনা যায়, বিকল্প ফাইনাল আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে ফেডারেশন—বার্সেলোনা বনাম রিয়াল সোসিয়েদাদ।

তবে নাটকীয় এক মোড়ে শেষমেশ বিবৃতি দেয় রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানায়, তারা কখনোই ফাইনালে না খেলার সিদ্ধান্ত নেয়নি। বিবৃতিতে বলা হয়, “রেফারিদের অনুচিত মন্তব্য এমন একটি গুরুত্বপূর্ণ খেলার মর্যাদা ক্ষুণ্ন করতে পারে না। হাজারো সমর্থকের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা মাঠে নামব।”

যদিও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অংশ নেবেন না ঐতিহ্যবাহী ম্যাচ-পূর্ব নৈশভোজে, কোচ কার্লো আনচেলত্তির দল এখন সম্পূর্ণ প্রস্তুত মাঠে নামতে বার্সেলোনার বিপক্ষে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল

আপডেট সময় : ১২:৫১:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫