বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

গাজায় খাদ্যের মজুদ শেষ হওয়ার ঘোষণা দিলো ডব্লিউএফপি

গাজায় খাদ্য সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। শুক্রবার (২৫ এপ্রিল) সংস্থাটি জানায়, তারা গাজায় নিজেদের শেষ খাদ্য চালান পৌঁছে দিয়েছে, এখন আর তাদের কাছে কোনো মজুত নেই।

ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, প্রায় দুই মাস ধরে ইসরায়েলি অবরোধ চলায় এই সংকট ভয়াবহ রূপ নিয়েছে। তাদের সহায়তায় পরিচালিত দাতব্য রান্নাঘরগুলোতেও পৌঁছে গেছে শেষ চালান। এতে করে কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে এসব রান্নাঘরের কার্যক্রম।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার প্রায় ২০ লাখ বাসিন্দার ৮০ শতাংশই এসব রান্নাঘরের ওপর নির্ভর করছিল দৈনন্দিন খাবারের জন্য।

উল্লেখ্য, ২ মার্চ থেকে গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধসহ সব ধরনের সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

গাজায় খাদ্যের মজুদ শেষ হওয়ার ঘোষণা দিলো ডব্লিউএফপি

আপডেট সময় : ১২:৩৯:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫