শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

টস জিতে ব্যাটিংয়ে শান্তরা, একাদশে বড় চমক

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৩৮:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৮০২ বার পড়া হয়েছে
সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আজ রোববার (২০ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দুই টেস্ট সিরিজের প্রথমটিতে উইকেটে আছে ঘাসের ছোঁয়া। এমন উইকেটে বড় চমক হিসেবে একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ। গতিময় পেসার নাহিদ রানার সঙ্গে আছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

নিয়মিত কিপার ব্যাটার লিটন দাস না থাকায় এই সিরিজে কিপিং গ্লাভস পেয়েছেন জাকের আলি অনিক। তিন পেসার রাখলেও দুইজন বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজও রাখবেন ভূমিকা। মিরাজ অলরাউন্ডার হওয়ায় আট নম্বর পর্যন্ত ব্যাটার পাচ্ছে বাংলাদেশ। সফরকারী জিম্বাবুয়েও তাদের একাদশে রেখেছে তিন পেসার।

টস জিতে ব্যাট করার ব্যাট করার সিদ্ধান্ত সম্পর্কে শান্ত বলেন, উইকেট দেখে শক্ত মনে হয়েছে। বাউন্স ভালো কাজেই এই কন্ডিশনে ব্যাট করা হবে আদর্শ।

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও বলেন টস জিতলে তারাও বেছে নিতেন ব্যাটিং।

বাংলাদেশ একাদশ:

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ:

বেন কারান, ব্রায়ান বেনেট, নিল ওয়েলক, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ওয়েসল মাধভেরে, এনইয়াশা মায়াভু, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি এবং ভিক্টোর নিয়াউচি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

টস জিতে ব্যাটিংয়ে শান্তরা, একাদশে বড় চমক

আপডেট সময় : ১০:৩৮:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫