শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আনচেলত্তি কি এবার ব্রাজিলের কোচ হবেন?

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫১:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে
আর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে লজ্জাজনক হারের পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করে নিয়েছেন, নিজের ভবিষ্যৎ এখন আর তার হাতে নেই। এমনকি তিনি আজকেই ছাঁটাই হতে পারেন এমন শঙ্কাও দেখা দিয়েছে। সূত্র স্কাই স্পোর্টস।

ইতালিয়ান এই কোচকে বহুদিন ধরেই চাচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কিন্তু ২০২৬ পর্যন্ত মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ বলে অন্য চিন্তা করতে বাধ্য হচ্ছিলো ব্রাজিল। গতকাল রাতের পর পরিস্থিতি কিছুটা বদলেছে।

চ্যাম্পিয়নস লিগ থেকেই শুধু বাদ পড়েনি মাদ্রিদ, লিগেও বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে। কোপা দেল রের ফাইনালে উঠেছে, সেখানেও বার্সেলোনা প্রতিপক্ষ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই মৌসুমে দুবারের দেখায় ৯ গোল হজম করেছে মাদ্রিদ।

শুধু বার্সেলোনা কেন, এই মৌসুমে ম্যানচেস্টার সিটি ছাড়া আর সব বড় দলের বিপক্ষেই খুব বাজে পারফরম্যান্স মাদ্রিদের। তাই লা লিগা বা কোপা দেল রের আশাও ছেড়ে দিয়েছেন অধিকাংশ সমর্থক। আনচেলত্তির চাকরি হারানোর গুঞ্জনও তাই বাস্তব হবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল ম্যাচ শেষে আনচেলত্তিকে তার মাদ্রিদ-ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে ইতিহাসের একমাত্র কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জেতা আনচেলত্তি বলেছেন, ‘এটা এ বছর হতে পারে, পরের বছর যখন আমার চুক্তি শেষ হবে তখন হতে পারে… কোনো সমস্যা নেই। কিন্তু যখনই শেষ হোক, আমি এই ক্লাবের প্রতি কৃতজ্ঞ থাকব। এটা আগামীকাল (আজ) হতে পারে, এক বছর পর হতে পারে, অথবা ১০ বছর পর, কিন্তু আমি এই ক্লাবের প্রতি কৃতজ্ঞ থাকব। এটাই যথেষ্ট।’

এদিকে স্কাই স্পোর্টস বলছে, এক সূত্র তাদের বলছে আনচেলত্তিকে ব্রাজিলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন এক ব্রাজিলিয়ান প্রভাবশালী ব্যবসায়ী দিয়েগো ফার্নান্দেস।  ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ও আনচেলত্তির এজেন্টের সঙ্গে ভালো সম্পর্ক এই ফার্নান্দেসের।

গত মার্চে আর্জেন্টিনার কাছে ৪ গোল হজম করার পর চাকরি হারান দরিফাউ জুনিয়র। এখনো কোনো কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। বেশ কয়েকজন কোচের নাম শোনা গেলেও আনচেলত্তি পাওয়ার আশা ছাড়েনি ফেডারেশন।

ফার্নান্দেসও ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচের দলের সঙ্গে কাজ করে চলেছেন।

যদিও আনচেলত্তির জন্য এই মৌসুমের শেষ অর্থাৎ আগামী জুলাই-আগস্ট পর্যন্ত অপেক্ষা করার উপায় নেই। জুনেই আবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকায় তার আগেই নতুন কোচ নিয়োগের চাপ বাড়ছে ব্রাজিল ফেডারেশনের ওপর।

তাই আল হিলালের কোচ ও ব্রাজিল ফুটবলে অতীতে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন জোর্জে জেসুসকেই বেছে নিয়েছে বলে শোনা যাচ্ছিলো। যদিও গতকালকের ম্যাচের পর আনচেলত্তিকে নেওয়ার আলোচনা আবার শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

আনচেলত্তি কি এবার ব্রাজিলের কোচ হবেন?

আপডেট সময় : ০৭:৫১:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫