শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৫৪:১১ অপরাহ্ণ, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

শক্তিমত্তায় পিএসজি থেকে অনেকটাই পিছিয়ে অ্যাস্টন ভিলা। তবুও ভিলা পার্কে জয় পেয়েছে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজের দল। কিন্তু গেল সপ্তাহে পার্ক দে প্রিন্সেসে ৩-১ গোলের হারই যেন কাল হয়ে গেল অ্যাস্টন ভিলার জন্য। ঘরের মাঠ ভিলা পার্কে ৩-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে ইংলিশ ক্লাবটিকে।

অন্যদিকে হারের পরেও সেমিফাইনালে যাচ্ছে পিএসজি। টানা দ্বিতীয়বারের মতো তারা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে অংশগ্রহণ। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যেকার ম্যাচের ফলাফল শেষে জানা যাবে কারা হবে পিএসজির প্রতিপক্ষ।

পিএসজি অবশ্য এই ম্যাচ থেকে ছিটকে যেতেও পারতো। তবে লিভারপুল ম্যাচের মতো এবারেও ত্রাতা গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা। অন্তত দুইবার নিশ্চিত গোল হজম থেকে দলকে বাঁচিয়েছেন এই ইতালিয়ান। তাতে অ্যাস্টন ভিলার বীরত্বটাও খানিক ম্লান হচ্ছে বৈকি। ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে ম্যাচটা জিতলেও অ্যাস্টন ভিলার সেমিফাইনাল বঞ্চিত হয়েছে তো ওই ডোনারুম্মার কারণেই।

ম্যাচ হেরে গেলেও অ্যাগ্রিগেটের ব্যবধান ধরে রেখে সেমিতে চলে যায় পিএসজি। রাউন্ড অব সিক্সটিনের পর কোয়ার্টার ফাইনালেও ইংল্যান্ড থেকেই জিতে ফিরল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি

আপডেট সময় : ০২:৫৪:১১ অপরাহ্ণ, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫