রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫০:২৯ অপরাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা পাঁচ টেস্ট খেলা বাংলাদেশ ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ওয়ানডে মেজাজ ফেরাতে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ বুধবার এ প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শুরু হওয়া ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ দলের চার ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং শুভাশিস রায়কে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ওয়ানডে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ।

এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কুসল জানিথ পেরেরা, দিলশান মুনাবিরা, ধনঞ্জয়া ডি সিলভা, চতুরঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, সচিথ পাথিরানাদের উপস্থিতিতে শক্তিশালী দলই ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ !

আপডেট সময় : ০১:৫০:২৯ অপরাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০১৭