শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ক্লাব বিশ্বকাপে ফিফার চমক, রেফারির চোখে দেখা যাবে ফুটবল ম্যাচ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:১৫:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৭৯০ বার পড়া হয়েছে
এই প্রথমবারের মতো বড় আকারে আয়োজন হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ গ্রহণ করবে ৬ মহাদেশের ৩২টি দল। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত  অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

এবারের ক্লাব বিশ্বকাপের ১০০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে ফিফা। এতে অনেকেই বেশ অবাক হলেও আরও অবাক করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ক্লাব বিশ্বকাপের ম্যাচে রেফারিদের শরীরে ভিডিও ক্যামেরা বা বডি ক্যাম থাকবে। যার অর্থ, ‘রেফারির চোখে’ও খেলা দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

সোমবার (১৪ এপ্রিল) ক্লাব বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করতে গিয়ে এই তথ্য জানিয়েছে ফিফা। মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। তাদের মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল বা ভিএআর রেফারি। মোট ৪১টি দেশের ম্যাচ অফিশিয়াল ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন এবারের ক্লাব বিশ্বকাপে।

ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা বলেন, ‘আমরা মনে করি, এতে দর্শক খেলাটি দেখার নতুন অভিজ্ঞতা পাবেন। পর্দায় এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তারা দেখবেন, যা তারা আগে কখনো দেখার সুযোগ পাননি। রেফারিদের প্রশিক্ষণেও কাজে লাগবে এটি। তারা কীভাবে কাজ করেন সেটিও বুঝতে পারা যাবে। রেফারি কী দেখছেন, সেটির গুরুত্ব কম নয়।’

রেফারিদের বডি ক্যামেরার পাশাপাশি ক্লাব বিশ্বকাপে আরও একটি বড় পরিবর্তন নিয়ে আসছে ফিফা। ক্লাব বিশ্বকাপে গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে কর্নার কিক পাবে প্রতিপক্ষ দল। বর্তমানে এই নিয়মে প্রতিপক্ষকে ইনডিরেক্ট ফ্রি–‍কিক দেওয়া হয়ে থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ক্লাব বিশ্বকাপে ফিফার চমক, রেফারির চোখে দেখা যাবে ফুটবল ম্যাচ

আপডেট সময় : ০৩:১৫:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫