শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:১৩:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৭৯২ বার পড়া হয়েছে

সৌরভ গাঙ্গুলী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে ফের পুনঃনিয়োগ পেয়েছেন। এ ছাড়া প্যানেল সদস্য হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। আইসিসি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

২০০০-০৫, এই পাঁচ বছর ভারতীয় জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। ২০২১ সালে তিনি প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ৫২ বছর বয়সী গাঙ্গুলী সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন। তিন বছরের দায়িত্ব শেষে কুম্বলে তার পদ থেকে সড়ে দাঁড়ান।

গাঙ্গুলী ও লক্ষ্মণ ছাড়াও এই কমিটিতে আরও আছেন আফগানিস্তানের সাবেক খেলোয়াড় হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের সাবেক ব্যাটার জোনাথন ট্রট।

এদিকে আইসিসি উইমেন্স ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে আরও আছেন সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় আভ্রিল ফাহে ও ক্রিকেট সাউথ আফ্রিকার ফোলেটসি মোসেকি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

আইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

আপডেট সময় : ০৩:১৩:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫