শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ক্রসবারে প্রতিহত মেসির দুই ফ্রি-কিক, পয়েন্ট হারাল মায়ামি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৭৭৮ বার পড়া হয়েছে
মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় ম্যাচে জয়শূন্য থাকলো ইন্টার মায়ামি। শিকাগো ফায়ারের বিপক্ষে তাদের মাঠে গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসির দল। যদিও ম্যাচ জয়ের মতো সুযোগ বারবার তৈরি করেছিলেন মেসি, তবে দিনটা ছিল না তার পক্ষে।

আজ সোমবার (১৪ এপ্রিল) শিকাগোর সোলজার ফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মেসি। তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল লক্ষ্য করেছিলেন মেসি, কিন্তু শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্রাডির চমৎকার সেভে বঞ্চিত হন তিনি।

পুরো ম্যাচজুড়েই মেসি ছিলেন সক্রিয়। ফ্রি–কিক থেকে দুটি অসাধারণ শট নেন তিনি, তবে দুটিই ফিরে আসে ক্রসবারে লেগে। প্রথমটি ৬৩ মিনিটে, গোলরক্ষকের আঙুলে লেগে বল ক্রসবারে লাগে। এরপর ৮৫ মিনিটে, ডান দিকের কর্নারের কাছাকাছি থেকে দুরূহ কোণ থেকে নেওয়া আরেকটি ফ্রি–কিকও একইভাবে প্রতিহত হয় ক্রসবারে।

এ ম্যাচে রেকর্ডসংখ্যক ৬২ হাজার ৩৫৮ জন দর্শক ছিলেন মাঠে। কিন্তু এত দর্শকের সামনে গোলের দেখা না পাওয়াটা হতাশাজনকই ছিল মেসির জন্য। স্বাগতিক শিকাগোও অবশ্য বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিল, কিন্তু গোলের দেখা পায়নি তারাও।

এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মায়ামি। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্র তাদের ঝুলিতে। তালিকার শীর্ষে থাকা কলম্বাস খেলেছে ৮ ম্যাচ, পেয়েছে ১৮ পয়েন্ট। ১৯ এপ্রিল রাতে এই কলম্বাসের বিপক্ষেই মাঠে নামবে মায়ামি, যেখানে জয় ছাড়া কিছু ভাবছে না তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ক্রসবারে প্রতিহত মেসির দুই ফ্রি-কিক, পয়েন্ট হারাল মায়ামি

আপডেট সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫