শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে কেন নেই তাসকিন, যা বলছে বিসিবি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:০১:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে
চলতি মাসে নিজেদের আঙিনায় জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেনকে।

এ নিয়ে বিসিবির ভিডিও বার্তায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘প্রতিটি সিরিজের আগে আমরা মেডিকেল ও ফিজিওদের কাছ থেকে খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্পষ্ট ফিডব্যাক নিয়ে থাকি। বিশেষ করে পেসারদের ইনজুরি একটি বড় বিবেচ্য। শেষ পর্যন্ত আমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাসকিনকে এই সিরিজে না রাখাই শ্রেয় হবে।’

তাসকিনের অনুপস্থিতিতে প্রথমবার লাল বলের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। তার সামর্থ্যে আস্থা রাখার কথা জানিয়ে লিপু যোগ করেন, ‘তানজিম সাকিবকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে পাব। সাদা বলে তিনি প্রতিশ্রুতি রেখেছেন। ভালো করার প্রতিশ্রুতি আছে তার মধ্যে। তার বলে পেস আছে, উইকেট নেওয়ার সামর্থ্য আছে। যে কারণে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।’

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবাদত হোসেনের ফিটনেস নিয়ে এখনো নির্বাচকরা নিশ্চিত নন জানিয়ে লিপু বলেছেন, ‘আমরা এখনো এবাদত হোসেনকে পর্যবেক্ষণ করছি। ফিটনেস ট্রেনার আসলে এবং ফিজিও বায়েজিদের সমন্বয়ে আমরা বুঝতে পারব এবাদত কী অবস্থায় আছেন। সামনে অনেক খেলা আছে। যারা প্রথম টেস্টে সুযোগ পায়নি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে কেন নেই তাসকিন, যা বলছে বিসিবি

আপডেট সময় : ০৮:০১:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৯ এপ্রিল ২০২৫