শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

‘ভবিষ্যৎ বলে দিতে পারেন ধোনি’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:২৭:৪২ অপরাহ্ণ, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে

মাহেন্দ্র সিং ধোনি শুধু দক্ষ ক্রিকেটারই নন, ভবিষ্যৎও বলতে পারেন! জ্যোতিষ জ্ঞানও নাকি রয়েছে ভারতের সাবেক এই অধিনায়কের। আইপিএলের ম্য়াচে মাঠে নামার আগে ধোনিকে নিয়ে অন্য রকম অভিজ্ঞতার কথা শুনিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল।

দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। তাতে অক্ষরের সঙ্গে দেখা যাচ্ছে ধোনিকে। সেই ভিডিওতে অক্ষর বলেছেন, ‘যে ছবিটা আপনারা দেখছেন, সেটার একটা গল্প রয়েছে। আমার গ্রহের অবস্থান সম্পর্কে মাহি ভাই বলছিল।’

‘তিনি বলেছিলেন, ‘তোমার গ্রহের যা অবস্থান তাতে হয় তুমি ভালো ফল পাবে, না হলে অন্য কিছু ঘটবে। কিছু নিয়ম পালন করলে, প্রতিকার করলে লাভবান হতে পার।’ মাহি ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় মাহি ভাইয়ের সঙ্গে নিজের ভাবনা-চিন্তা শেয়ার করতাম।’-যোগ করেন তিনি।

এখনও ধোনির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে অক্ষরের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবং গত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ধোনি তাকে মেসেজ দিয়েছিলেন। অক্ষর বলেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাহি ভাইয়ের মেসেজ পেয়েছি।’

‘২০২১ সালের বিশ্বকাপের আগে যখন মাহি ভাই মেন্টর হয়েছিলেন, তখনও আলাদা করে কথা বলেছিলাম। নিজের ক্রিকেটীয় মানসিকতা নিয়ে নানা কথা বলেছি বিভিন্ন সময়। মাহি ভাইয়ের সঙ্গে কথা বলার সুফল পাচ্ছি এখন। আমার যা কিছু সাফল্য, তার কৃতিত্ব আসলে মাহি ভাইয়ের। আমার খেলায় যে পরিবর্তন হয়েছে, সেটাও মাহি ভাইয়ের জন্য।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

‘ভবিষ্যৎ বলে দিতে পারেন ধোনি’

আপডেট সময় : ০১:২৭:৪২ অপরাহ্ণ, শনিবার, ৫ এপ্রিল ২০২৫