শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বড় দুঃসংবাদ পেলেন মেসির দেহরক্ষী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:২৯:৫৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি মাঠে নামলেই ইয়াসিন চুকোকে সবসময় সাইডলাইনে দেখা যায়। তিনি মেসির দেহরক্ষী হিসেবে কাজ করেন। লম্বা সময় ধরে মেসির সঙ্গে কাজ করছেন তিনি। যদিও এবার আর তাকে মেসির পাশে দেখা যাবে না।

মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকেই চুকোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িতে পড়ে। সব ভিডিওতে দেখা যেত, কালো পোশাক পরা সেই দেহরক্ষী কীভাবে মেসির প্রতিটা পদক্ষেপের দিকে নজর রাখছেন। মাঠে কেউ ঢুকে পড়লেই চুকো দৌড়ে গিয়ে তাকে বের করে আনছেন। মেসিকে রক্ষা করার চেষ্টা করছেন।

সম্প্রতি এক স্প্যানিশ মিডিয়াকে চুকো বলেছেন, ওরা (আয়োজকেরা) আর আমাকে মাঠে থাকতে দেবে না। আমি সাত বছর ইউরোপে ছিলাম। লিগ ওয়ান (ফ্রান্সের লিগ) এবং চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। সেই সময় মাত্র ছয়জন মাঠে ঢুকতে পেরেছিল। আমেরিকায় আসার পর মাত্র ২০ মাসেই ১৬ জন মাঠে ঢুকে পড়েছে। এটা এখানে বড় সমস্যা। আমি মেসিকে সাহায্য করতে চাই।

আমেরিকার মেজর লিগ সকার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, মেসির নিরাপত্তার ব্যবস্থা তাদের নিরাপত্তারক্ষীরাই করবে। এর জন্য আলাদা করে কোনো দেহরক্ষী রাখার দরকার নেই।

এ দিকে গত সপ্তাহেই ইউটিউবার-বক্সার লোগান পলের বিরুদ্ধে লড়াই করার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন চুকো। মেসিকে বক্সিং ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিলেন লোগান। সেই আমন্ত্রণের কখনো কোনো জবাব দেননি মেসি। তার পর পল বক্সিং লড়ার জন্য চ্যালেঞ্জ জানান চুকোকে। তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন চুকো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বড় দুঃসংবাদ পেলেন মেসির দেহরক্ষী

আপডেট সময় : ১১:২৯:৫৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫