শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

হামজার পর ধরে বাফুফের ক্যাম্পে আরও দুই প্রবাসী ফুটবলার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:১৭:০১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৭৮৩ বার পড়া হয়েছে
হামজার অভিষেকের পর লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক প্রবাসী ফুটবলার। এর মাঝেই নিজেদের প্রমাণ করতে বাফুফের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড থেকে এলমান মতিন ও ইতালি থেকে আব্দুল কাদের।

আগামী ৯-১৮ মে ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাফুফে প্রাথমিকভাবে ৩৫ জন ফুটবলারের তালিকা করেছে। বাংলাদেশি বংশদ্ভূত এই দুই প্রবাসী ফুটবলারও রয়েছেন এই তালিকায়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে ধানমন্ডি ক্লাবে অনুশীলন করেছেন তারা। এরপর বাফুফে একাডেমির কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন তারা। অনুশীলনে বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুও ছিলেন।

জানা গেছে, দুই ফুটবলারের টেকনিক্যাল জ্ঞান ভালোই লেগেছে ফেডারেশনের কোচদের। ঢাকার আবহাওয়ায় অনুশীলনের প্রথম দিন তাদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হলেও মে মাসে ভারতের অরুণাচলে স্বস্তিদায়ক আবহাওয়াই পাওয়ার কথা।

বাফুফে একাডেমি দল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ খেলছে। এই দলের অনেকে সাফ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাবেন। এছাড়া বিকেএসপির বেশ কয়েকজন ফুটবলার নিয়েই মূলত সাফ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প হবে। বয়সভিত্তিক দলের ক্যাম্প এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।

বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন বয়সভিত্তিক দলের দায়িত্ব নিতে পারেন। সেই সময় চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফে একাডেমি দল অন্য কেউ সামলাতে পারেন।

উল্লেখ্য, ২০১৩ সালে জামাল ভুইয়া প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলেন। এরপর তারিক কাজী, রাহবার খান, কাজেম শাহ, হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি পরেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

হামজার পর ধরে বাফুফের ক্যাম্পে আরও দুই প্রবাসী ফুটবলার

আপডেট সময় : ১১:১৭:০১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫