শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ করে ফেলেছে ফিফা। ২০৩৫ সালের নারী বিশ্বকাপের একমাত্র ‘বৈধ’ প্রার্থী হিসেবে আসরটি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল। এ ছাড়া শেষ মুহূর্তে স্পেনের আগ্রহের কথা শোনা গেলেও তারা আবেদন জানায়নি।

তাই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ইনফান্তিনো ঘোষণা করেছেন, ২০৩৫ সালের জন্য যুক্তরাজ্যের বিডই একমাত্র বিড হিসেবে গ্রহণ করা হয়েছে।

বেলগ্রেডে ইউইফা কংগ্রেসে ইনফান্তিনো বলেন, আমি নিশ্চিত করতে পারি যে আমরা ২০৩১ সালের জন্য একটি বিড এবং ২০৩৫ সালের জন্য একটি বৈধ বিড পেয়েছি। ২০৩১ সালেরটি যুক্তরাষ্ট্র এবং সম্ভবত কিছু কনকাকাফ সদস্যদের এ ছাড়া ২০৩৫ সালের বিডটি ইউরোপ থেকে, হোম নেশনদের পক্ষ থেকে।

এফএ সিইও মার্ক বুলিঙ্গহ্যাম বলেন, আমরা ২০৩৫ সালের ফিফা মহিলা বিশ্বকাপের একমাত্র প্রার্থী হওয়ায় সম্মানিত। এখন থেকে কঠোর পরিশ্রম শুরু হবে, যাতে বছরের শেষে প্রস্তুত করা যায়। মহিলা বিশ্বকাপের ভবিষ্যৎ সংস্করণ নিয়ে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করেছে ফিফা।

২০৩১ সাল থেকে এই টুর্নামেন্টটি ৪৮টি দল নিয়ে হবে, যা পুরুষ বিশ্বকাপের নতুন আকারের সাথে সঙ্গতিপূর্ণ। যদি যুক্তরাজ্য বিশ্বকাপ আয়োজন করে, তবে ২০৩৫ মহিলা বিশ্বকাপ হবে হোম নেশনগুলোর দ্বিতীয় বিশ্বকাপ, ১৯৬৬ সালের পুরুষদের টুর্নামেন্টের পর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

আপডেট সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫