শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ভারতকে রুখে দিয়ে ফিফা থেকে সুখবর পেলো বাংলাদেশ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:২৭:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৭৮৩ বার পড়া হয়েছে
ফিফা সর্বশেষ পুরুষ ফুটবল দলের র‍্যাংকিং প্রকাশ করেছে, যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে, বাংলাদেশও পেয়েছে সুখবর। দুই ধাপ এগিয়ে এখন ১৮৩তম স্থানে অবস্থান করছে।

সম্প্রতি, এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করায় বাংলাদেশের র‍্যাংকিং ইতিবাচক প্রভাব পড়েছে। ভারতের অবস্থান দুই ধাপ পিছিয়ে ১২৭তম হয়েছে।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক হয়, যা দলকে অনুপ্রাণিত করেছে। সেই ম্যাচে এক পয়েন্ট পাওয়ার ফলে বাংলাদেশের র‍্যাঙ্কিং কিছুটা উন্নত হয়েছে।

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সিঙ্গাপুরের র‍্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে ভালো, তবে জয় পেলে ১০ জুলাই প্রকাশিত পরবর্তী র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতি হতে পারে।

র‍্যাংকিংর শীর্ষ দশের দলগুলো অপরিবর্তিত থাকলেও স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠেছে। মিয়ানমার সবচেয়ে বেশি সাত ধাপ এগিয়েছে, আর গিনি বিসাউ আট ধাপ পিছিয়ে সবচেয়ে বেশি অবনতি হয়েছে।

ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন মহাদেশে বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচসহ ২৪৫টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ৫৮টি ম্যাচ হয়েছে। থাইল্যান্ড ও ভিয়েতনাম এই সময়ে সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ভারতকে রুখে দিয়ে ফিফা থেকে সুখবর পেলো বাংলাদেশ

আপডেট সময় : ০৭:২৭:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫