রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বার্সা ছেড়ে প্রিমিয়ার লিগের ইঙ্গিত দিলেন নেইমার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪১:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় বেশ দাপটের সাথেই মাঠে নামেন নেইমার। পাচ্ছেন একের পর এক সাফল্য আর দেখিয়ে চলেছেন নিজের ছন্দময় খেলা। তবে এবার যেন ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে একটু নজর দিলেন এই ব্রাজিল তারকা। ভবিষ্যতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছার কথা জানালেন নেইমার। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি একটু বেশি জোর দিলেন তিনি।

এক সাক্ষাতকারে নেইমার বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ এমন একটা চ্যাম্পিয়নসশিপ, যা আমাকে বিস্মিত করে। আমার সেখানকার খেলার ধরন ও দলগুলোকে পছন্দ হয়েছে। আর কে জানে কোনো একদিন হয়তো আমি সেখানে খেলবো? তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল ও লিভারপুলের মতো দলগুলোকে আমার ভালো লাগে। এই দলগুলো সব সময়ই লড়াই করে। আর সেখানে মরিনহো ও গার্দিওলার মতো বড় মাপের কোচ আছে। এমন কোচের সঙ্গে যে কোনো ফুটবলারই থাকতে চাইবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ম্যানইউ কোচ হোসে মরিনহো তাকে কেনার জন্য ২০০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত দর হাঁকিয়েছিলেন। অন্যদিকে, চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল করেছেন নেইমার। সর্বশেষ পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতিহাস রচনা করে বার্সা। সে ম্যাচে দুটি গোল করার পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বার্সা ছেড়ে প্রিমিয়ার লিগের ইঙ্গিত দিলেন নেইমার !

আপডেট সময় : ০৫:৪১:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭