রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

নির্বাচনের কারণে আইপিএল সূচিতে পরিবর্তন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নির্বাচনের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সূচিতে তিনটি ম্যাচের সময় বদল হচ্ছে। ২২ এপ্রিল দিল্লিতে হতে যাচ্ছে পুর নির্বাচন। আইপিএল সূচি অনুযায়ী সেদিন সেখানে দিল্লি ডেয়ারডেভিলস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা হওয়ার কথা ছিল। ফিরতি লেগে ৬ মে খেলা হওয়ার কথা ছিল মুম্বাইয়ে।

কিন্তু দিল্লিতে পুর নির্বাচনের জন্য সেই সময় বদলে দিনের অদল-বদল করে দেওয়া হচ্ছে। ২২ এপ্রিল দিল্লির বদলে এই ম্যাচ হবে মুম্বাইয়ে। ফিরতি লেগের ম্যাচ যেটা ৬ মে মু্ম্বাইয়ে হওয়ার কথা ছিল সেটা হবে দিল্লিতে। যে কারণে খেলার সময়েরও রদবদল করতে হয়েছে। ২২ এপ্রিল দুটো ম্যাচ রয়েছে আইপিএল ফিক্সচারে। দিল্লি-মুম্বাই ম্যাচ হওয়ার কথা ছিল বিকেল চারটে থেকে, দিল্লিতে। সেই ম্যাচ জায়গা বদলে চলে গিয়েছে মুম্বাইতে। ফলে চারটের বদলে মুম্বাই-দিল্লি ম্যাচ হবে রাত আটটায়।

অন্যদিকে, একই দিনে পুনেতে সানরাইজার্স হায়দ্রাবাদ ও পুনে সুপার জায়ান্টের ম্যাচটি আটটার বদলে হবে বিকেল চারটায়। ৬ মে মুম্বাইয়ের বদলে যে ম্যাচটি দিল্লিতে হওয়ার কথা সেটি রাত আটটায় নির্ধারিত সময়েই হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

নির্বাচনের কারণে আইপিএল সূচিতে পরিবর্তন !

আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭