শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

এমবাপ্পের জোড়া গোল, পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদের জয়

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:২৫:১১ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়ে লা লিগায় গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকরা নাটকীয় জয় তুলে নেয়।

প্রথমার্ধের ৩২তম মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে লেগানেস আট মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে। দ্বিতীয়ার্ধে শুরুতেই জুড বেলিংহ্যাম গোল করে রিয়ালকে সমতায় ফেরান।

নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দুর্দান্ত ফ্রি-কিকে ম্যাচের জয়সূচক গোলটি করেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তার ৩৩তম গোল।

এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ কম খেলা বার্সেলোনারও রয়েছে ৬৩ পয়েন্ট। অন্যদিকে, ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে লেগানেস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

এমবাপ্পের জোড়া গোল, পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদের জয়

আপডেট সময় : ১১:২৫:১১ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ মার্চ ২০২৫