শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কোচ দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:৩৮:১৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৮১৪ বার পড়া হয়েছে
ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন দরিভাল জুনিয়র। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলের পরাজয়ের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে মাত্র ১৪ মাসের মাথায় কোচিং অধ্যায় শেষ করল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

৬২ বছর বয়সী দরিভাল জুনিয়র ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেন। ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে শুরুটা ভালো হলেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে সমালোচনার মুখে পড়েন তিনি। তার অধীনে দল ১৬ ম্যাচে সাত জয়, ছয় ড্র এবং তিনটি হার পেয়েছে।

বিশেষ করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ১৬ বছর পর প্যারাগুয়ের কাছে পরাজয় এবং ইতিহাসে প্রথমবার আর্জেন্টিনার বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই হার তাকে চাপে ফেলে দেয়।

ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে দরিভালকে ধন্যবাদ জানিয়ে বলেছে, “দরিভাল জুনিয়র আর ব্রাজিল দলের কোচ হিসেবে থাকছেন না। সিবিএফ তার পরবর্তী ক্যারিয়ারের সাফল্য কামনা করছে এবং নতুন কোচ খুঁজতে এখন থেকেই কাজ শুরু করবে।”

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর তিতে কোচের পদ ছাড়েন। এরপর রামোন মেনেজেস পাঁচ মাস, ফার্নান্দো দিনিজ ছয় মাস এবং দরিভাল মাত্র ১৪ মাস দায়িত্ব পালন করেন। এখন দেখার বিষয়, ব্রাজিল ফুটবল ফেডারেশন নতুন কোচ হিসেবে কাকে বেছে নেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কোচ দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

আপডেট সময় : ১১:৩৮:১৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ মার্চ ২০২৫