শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে আজ (শুক্রবার) দুপুরের দিকে বাসায় ফিরেছেন। এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন চিকিৎসক।

গত সপ্তাহে তামিম ইকবাল হৃদরোগের কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন। তিনি দু’বার হার্ট অ্যাটাকের শিকার হন, যা তার শারীরিক অবস্থাকে সংকটাপূর্ণ করে তোলে। চিকিৎসকদের দ্রুত পদক্ষেপের পর তার হার্টে ব্লক ধরা পড়ে। পরবর্তীতে, তাতে রিং পরানো হয় এবং তার পরিপূরক চিকিৎসা শুরু হয়।

তামিমের অবস্থা নিয়ে গতকাল এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগবিশেষজ্ঞ আরিফ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘তামিম খুবই ভালো আছেন। খাওয়া-দাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।’

হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলায় ফিরতে পারবেন কিনা বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

আপডেট সময় : ০৪:৩০:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫