শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আর্জেন্টিনার কাছে হেরে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:০৬:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৭৭৪ বার পড়া হয়েছে
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে বল দখল, আক্রমণ কিংবা প্রতিআক্রমণ-আর্জেন্টিনার চেয় যোজন যোজন ব্যবধানে পিছিয়ে ছিল অতিথিরা। বিশ্বকাপ বাছাইয়ে সেলেসাওদের এমন বড় পরাজয়ের ঘটনাই বিরল ঘটনা। ২০১২ সালের পর এবারই প্রথম আর্জেন্টিনার বিপক্ষে চার গোল হজম করল ব্রাজিল।

এই হারের পর ব্রাজিলের অধিনায়ক মার্কিনিয়োস সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং সতীর্থদের পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বুয়েনস এইরেসের ম্যাচ শেষে মার্কিনিয়োস বলেন, আমরা যা করেছি, তা পুনরাবৃত্তি হোক চাই না। এই মুহূর্তে ঠাণ্ডা মাথায় কিছু বলা কঠিন, তবে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এক হার।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। শেষ চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হারের পর মার্কিনিয়োস আরও যোগ করেন, আমরা একেবারেই বাজে শুরু করেছিলাম। আমাদের সামর্থ্যের তুলনায় অনেক দুর্বল পারফরম্যান্স ছিল। অন্যদিকে, আর্জেন্টিনা ছিল আত্মবিশ্বাসের শীর্ষে। তারা জানে কীভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয়। এজন্য আমাদের সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করছি।

এদিকে, কোচ দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না। দায়িত্ব নেওয়ার পর তার অধীনে ১৬ ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে জয় পেয়েছে ব্রাজিল। সামনের ম্যাচগুলোতে দলকে ঘুরে দাঁড়াতে কঠিন পথ পাড়ি দিতে হবে তাকে এবং তার শিষ্যদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

আর্জেন্টিনার কাছে হেরে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

আপডেট সময় : ০৩:০৬:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২৬ মার্চ ২০২৫