বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

রমজানেও যার গুনাহ মাফ হয় না

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে
দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে। এই তো কয়েক দিন আগেই শুরু হয়েছিল। আমরা অনেকেই হয়তো এবাদত-বন্দেগির বিভিন্ন পরিকল্পনা করেছিলাম। করব করব করে কতটুকু করতে পেরেছি নিজেই ভালো জানি। তাই রমজান মাস শেষ হওয়ার আগে অনুতপ্ত হই। যাতে করে শেষ হয়ে গেলে, না বলতে হয়- হায়, রমজান চলে গেল, কিছুই করতে পারলাম না এই তো আর কিছুদিন বাকি। তারপরই শেষ হয়ে যাবে রহমত মাগফিরাত নাজাতের মাস।

এ সময় আমাদের বিশেষভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কথা মনে পড়ে। যেখানে তিনি বলেছেন। হজরত জাবের রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন। প্রথম ধাপে উঠে বললেন, আমিন। দ্বিতীয় ও তৃতীয় ধাপে উঠেও বললেন, আমিন। সাহাবিগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর রসুল! আপনাকে এভাবে তিনবার আমিন বলতে শুনলাম? এর কারণ কী? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বরের প্রথম ধাপে আরোহণ করলাম তখন জিবরাইল আগমন করলেন এবং বললেন, ওই ব্যক্তি হতভাগা, যে রমজান মাস পেল এবং রমজান গত হয়ে গেল, কিন্তু তার গুনাহ মাফ হলো না। আমি বললাম, আমিন (বুখারি, হাদিস নং ৬৪৪)।

শেষ দশকে শবেকদর নামে একটি রাত আছে। আল্লাহ বান্দার জন্য সেই রাতে বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এ রাতের মাহাত্ম্য ঘোষণা করার জন্য একটি সুরা অবতীর্ণ করেছেন। যেখানে তিনি বলেছেন, একটি রাতের এবাদতের বিনিময়ে হাজার মাসের চেয়েও বেশি দেব বান্দা! এরপরও কি আমরা অবহেলায় উদাসীনতায় রমজানের শেষদিকের রাতগুলো কাটিয়ে দেব? যদি কাটাই তাহলে আফসোস তো আমাদের জন্যই থেকে যাবে।

এ প্রসঙ্গে হজরত আনাস রাদিআল্লাহু আনহু বলেন, রমজানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই মহিমান্বিত মাস উপস্থিত। তাতে একটি রজনী রয়েছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হলো, সে যেন সব কল্যাণ থেকেই বঞ্চিত হলো। আর কেবল অভাগাই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৪৪)। তাই তো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহু রমজানের আমল কবুল হওয়ার বিষয়ে ঈদের দিন বলতেন, জানি না, আমাদের মধ্যে কার রোজা-এবাদত কবুল করা হয়েছে আর কার আমল কবুল হয়নি। যার আমল কবুল হয়েছে, তোমাকে স্বাগতম! আর হে বঞ্চিত! আল্লাহ তোমার ক্ষতিপূরণ করুন।

লেখক : ভাইস প্রিন্সিপাল খাদিমুল ইসলাম মাদরাসা, কামরাঙ্গীরচর, ঢাকা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

রমজানেও যার গুনাহ মাফ হয় না

আপডেট সময় : ০৩:৫৫:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫