রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

হার্টে ব্লক রয়েছে তামিমের, পরানো হয়েছে রিং

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৭৭০ বার পড়া হয়েছে
হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে আনা হয় পার্শ্ববর্তী একটি হাসপাতালে। সেখানে ইসিজি করে বের হওয়ার সময় বড় ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার।

সবশেষ জানা গেছে, তামিমের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে এনজিওগ্রাম শেষে তার হার্টে একটি রিং পরানো হয়েছে।

উল্লেখ্য, ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয় তামিম ইকবালকে। হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ারে আনার চেষ্টা করেও সম্ভব হচ্ছে না তার অবস্থা সংকটাপন্ন হওয়ায়। তবে, এখন ডাক্তাররা জানিয়েছেন অবস্থা একটু উন্নতির দিকে।

বিসিবি পরিচালক ও মোহামেডানের শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম এবং মোহামেডানের ক্রিকেট ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন চিকিৎসকদের বরাতে জানান, তামিমের অবস্থা একটু উন্নতি হচ্ছে।

সাজ্জাদ হোসেন শিপন আরও জানিয়েছেন, তামিমের হার্টে একটি ব্লক শতভাগ। ওটাতে একটি রিং পরানো হয়েছে। ডাক্তাররা বলেছেন, এটা যদি কাজ করে তাহলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এখন আপাতত যন্ত্রের সাহায্যে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, রোজা রেখে ম্যাচটি খেলতে নামেন তামিম। পরে বুকে ব্যথা অনুভব করার পর পড়ে যান। একটি সূত্রে জানা গেছে, তিনি স্ট্রোক করেছেন। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনার চেষ্টা করা হলেও অবস্থা বেশি ভালো না হওয়ায় সেই পরিকল্পনা বাদ দিয়ে তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিসিবিতে পরিচালকদের একটি মিটিং হওয়ার কথা ছিল। তামিম অসুস্থ হওয়ায় সেই মিটিং স্থগিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

হার্টে ব্লক রয়েছে তামিমের, পরানো হয়েছে রিং

আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ মার্চ ২০২৫