রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

মেসিদের লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া পাঁচ ফুটবলার কারা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:২৫:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে
মেজর লিগ সকারে সবচেয়ে বেশি বেতন পান কোন ফুটবলার? এই প্রশ্নে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। অবলীলায় যে কেউ মেসির নামটি বলে দেবেন। কিন্তু যদি প্রশ্ন হয়, এই লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া পাঁচ ফুটবলার কারা? তবে উত্তরে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি।

পাঁচ ফুটবলারের প্রসঙ্গে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা বেশি কেন? এই লিগটিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। নামগুলো খুব পরিচিত, তারা একসঙ্গে লম্বা সময় খেলেছেন বার্সেলোনায়। সেরা পাঁচের তালিকায় যদি কেউ এই তিনজনের সবাইকে রাখেন, তবে উত্তর ভুলই।

সর্বোচ্চ বেতন পাওয়াদের সেরা পাঁচের মধ্যে ইন্টার মায়ামির দুই তারকা আছেন। একজন তো মেসি। অন্যজন কে? লুইস সুয়ারেজের কথা বলাই স্বাভাবিক। ইউরোপে মেসির সঙ্গে তার জুটিই তো সবচেয়ে বেশি আলোচিত। কিন্তু ইন্টার মায়ামিতে মেসির পর সবচেয়ে বেশি বেতন পান সার্জিও বুসকেটস। গোল ডটকমের তথ্যানুযায়ী, তার বেতনের পরিমাণ সপ্তাহে ১ লাখ ৬৮ হাজার মার্কিন ডলার, বছরে ৮৭ লাখ ৭৪ হাজার মার্কিন ডলার। সুয়ারেজের বেতন প্রতি সপ্তাহে ২৮ হাজার ডলার।

মেসি প্রতি সপ্তাহে বেতন পান ৩ লাখ ৯৩ হাজার ডলার, বছরে ১ কোটি ৫৭ লাখ ডলার। মেজর লিগ সকারে সর্বোচ্চ বেতন পাওয়ার হিসাবে এরপরই আছেন টরন্টো এফসির লরেঞ্জ ইনসিনিয়ে। তিনি প্রতি সপ্তাহে পান ২ লাখ ৯৬ হাজার ডলার, এরপরই বুসকেটস।

তিনে আবার টরন্টো এফসি, দলটির ইতালিয়ান ফুটবলার ফেদেরিকো বারনারদেস্কির পেছনে খরচ ১ লাখ ২১ হাজার ডলার। নিউইর্য়ক রেড বুলস এমিল ফোর্সবার্গকে প্রতি সপ্তাহে দেয় ১ লাখ ১৬ হাজার ডলার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

মেসিদের লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া পাঁচ ফুটবলার কারা

আপডেট সময় : ১২:২৫:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫