রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

রেফারিকে গালিগালাজ করায় ৫ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৩৬:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে
লাল কার্ড দেখার পর রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফুটবলার আনহেল কোরেয়া। রেফারি গিলের্মো কুয়াদ্রা ফার্নান্দেজকে উদ্দেশ্য করে একের পর এক কটূক্তি করেন তিনি। এমন অনৈতিক আচরণের জন্য তাকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

গতকাল বুধবার (১৩ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আরএফইএফ। তারা জানিয়েছে, রেফারির প্রতি কোরেয়ার তীব্র প্রতিক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গত রোববার স্প্যানিশ লা লিগায় গেতাফের মাঠে ২-১ গোলে হেরে যায় অ্যাতলেতিকো। ৮৮তম মিনিটে কোরেয়া সরাসরি লাল কার্ড দেখার সময় তার দল ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু এরপর চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দুর্দান্ত জয় তুলে নেয় স্বাগতিকরা।

প্রতিপক্ষের এক খেলোয়াড়কে বিপজ্জনকভাবে ফাউল করেন কোরেয়া, যা ভিএআরের সাহায্য নিয়ে খতিয়ে দেখেন রেফারি ফার্নান্দেজ। এরপর সরাসরি লাল কার্ড দেখান তাকে। মাঠ ছাড়ার আগে বারবার রেফারিকে গালিগালাজ করেন কোরেয়া, যা ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

আরএফইএফ জানায়, লাল কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কোরেয়া। তবে রেফারিকে গালিগালাজ করায় আরও চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন কোরেয়া। তিনি লিখেছিলেন, “সেই সংবেদনশীল মুহূর্তে ১০ জনের দলে পরিণত হওয়ায় আমি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গিয়েছিলাম। আমি খুব খারাপভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি। আশা করি, রেফারি আমার আন্তরিক ক্ষমা গ্রহণ করবেন।”

তবে তার অনুতাপ শাস্তি কমাতে পারেনি। শেষ পর্যন্ত পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞা নিয়েই মাঠের বাইরে থাকতে হবে কোরেয়াকে। চলতি মৌসুমে অ্যাতলেতিকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচ খেলে ৭ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

রেফারিকে গালিগালাজ করায় ৫ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

আপডেট সময় : ০২:৩৬:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫