রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আর্জেন্টিনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাঁদছে মেসির হৃদয়

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৪০:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৭৯০ বার পড়া হয়েছে
লিওনেল মেসির বাড়ি আর্জেন্টিনার রোজারিওতে, তবে ফুটবলের জন্য বেশিরভাগ সময়ই যে থাকতে হয় নিজ দেশের বাইরে। তবে যত দূরেই থাকুক না কেন, দেশের মানুষের কোনও বিপদ হলে তার মন তো কাঁদবেই। হঠাৎ মেসির দেশে আকস্মিক বন্যায় মারা গেছেন অন্তত ১৬ জন মানুষ। আর বাহিয়া ব্লাঙ্কার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য সমবেদনা জানিয়ে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন মেসি।

লিওনেল মেসির রোজারিওর বাড়ি থেকে বাহিয়া ব্লাঙ্কার দূরত্ব নেহাত কম নয়। বিমানে গেলে মেসির বাড়ি থেকে সেখানে পৌঁছাতে সময় লাগে ৫ ঘণ্টার মতো, আর গাড়িতে সময় লাগে ১০-১২ ঘণ্টা। আর আকস্মিক বন্যাটা হয়েছে সেখানেই।

ফুটবলের জন্য মেসিকে থাকতে হয় নিজ দেশের বাইরে। আর্জেন্টিনার রোজারিওতে তার বাড়িতে হয়তো তিনি যান কালেভদ্রে। তবে তাতে কি, দেশের মানুষের বিপদের সময় কাঁদছে তার মন। নিজের ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় কী হচ্ছে, আমরা নিবিড়ভাবে তার খোঁজ খবর রাখছি।’

ইনস্টাগ্রাম বার্তায় মেসি আরও লেখেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, সেই সব পরিবারের জন্য আমার সমবেদনা রইল। এবং কঠিন এই সময়ে যারা বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তারা যেন মানসিক দিক থেকে শক্ত থাকতে পারে, সেই কামনা থাকলো।’

আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কায় প্রবল বর্ষণের কারণে হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে। ৮ ঘণ্টার প্রবল বর্ষণে বন্দরনগরীর বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। সুদূর যুক্তরাষ্ট্র থেকে এদের প্রতি সমবেদনা জানাতেই এমন আবেগঘণ বার্তা দিয়েছেন মেসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

আর্জেন্টিনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাঁদছে মেসির হৃদয়

আপডেট সময় : ১২:৪০:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫