রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৩৬:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। তবে বাংলাদেশ সময় গত রাতে একেবারেই নীরবভাবে মাঠে গড়াল এই দুই দলের লড়াই। সেটিও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। তবে এটি ছিল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, যেখানে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে ব্রাজিলের নারী ক্রিকেট দল।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে ব্রাজিল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে। তবে রান তাড়ায় আর্জেন্টিনার অবস্থা আরও করুণ হয়। ১৫.১ ওভারে মাত্র ৪৪ রানেই অলআউট হয়ে যায় তারা।

শুরুর দিকে অবশ্য ভালোই লড়াই করছিল স্বাগতিকরা। দুই ওপেনার আলবের্তিনা গালান (৯) ও মালেনা লোয়ো (১০) প্রথম ৫.২ ওভারে ২২ রান তুলেছিলেন। কিন্তু এরপরই ধস নামে আর্জেন্টিনার ব্যাটিং লাইনআপে। ব্রাজিলের নিকোল মন্তেইরো লোয়োকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেললে পরের বলেই বোল্ড হয়ে যান মারিয়া কাস্তিনেইরাস। এরপর কারোলিনা নাসিমেন্তো গালানকে বোল্ড করলে স্কোর দাঁড়ায় ২২/৩। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্জেন্টিনা এবং মাত্র ২২ রান যোগ করেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

ব্রাজিলের হয়ে নিকোল মন্তেইরো ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন। ব্যাট হাতে ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ ১২ রান আসে অধিনায়ক কারোলিনা নাসিমেন্তোর ব্যাট থেকে।

এই জয়ে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডের পথে এগিয়ে গেল ব্রাজিল। ১৭ মার্চ আবার মুখোমুখি হবে দুই দল। দিনের অন্য ম্যাচে কানাডা ৯ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল

আপডেট সময় : ১২:৩৬:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫