মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

রমজানে যে সময়ে দোয়া বেশি কবুল হয়

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৩৪:৫২ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৮২৭ বার পড়া হয়েছে
চলছে পবিত্র রমজান মাস। রমজান মাসের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। মাসটিতে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময় রয়েছে, যখন দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। তাই প্রত্যেক রোজাদারের উচিত সেই সময়গুলোতে দোয়া করা।

রমজানে দোয়া কবুলের বিশেষ সময়

ইফতারি সামনে নিয়ে দোয়া
রোজাদার ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, নবী (সা.) বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ বাদশাহর দোয়া এবং জালিমের বিপক্ষে মজলুমের দোয়া। (মুসনাদে আহমদ)

সেহরির সময়ে দোয়া
প্রিয় নবী (সা.) বলেন, মহান আল্লাহ প্রতি রাতের তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো, আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো, আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এভাবে তিনি ফজরের ওয়াক্ত স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান করতে থাকেন। (বুখারি, মুসলিম)

ফজরের পরে দোয়া
রমজানে ফজরের নামাজের পরে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকেন। কিন্তু এ সময় দোয়া করলে তা কবুল হয়। হযরত আবু উমামা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসুলকে (সা.) কোন সময় দ্রুত দোয়া কবুল হয় মর্মে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন, রাতের শেষ প্রহর এবং ফজরের পর। (সুনানে তিরমিজি: ৩৪৯৮ )

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

রমজানে যে সময়ে দোয়া বেশি কবুল হয়

আপডেট সময় : ০৭:৩৪:৫২ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫