সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সরকার শিল্পখাতের পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে : শিল্পমন্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৩:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক অঙ্গীকার। আর এই অঙ্গীকার বাস্তবায়নে শিল্পখাতের গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
গতকাল রোববার বিকেলে মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ২৫তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে জাতীয় শিল্পনীতি ২০১৬ প্রণয়ন করেছে। দেশে উদ্যোক্তা ও উৎপাদনবান্ধব পরিবেশ সৃষ্টি করাই এই শিল্পনীতি প্রণয়নের অন্যতম লক্ষ্য। এ নীতির আলোকে শিল্পখাতের উন্নয়ন ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ফলে দেশে নতুন নতুন উদীয়মান শিল্পখাত আত্মপ্রকাশ করছে এবং জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের ভূমিকা জোরদার হচ্ছে।

জিডিপিতে শিল্পখাতের অবদান ক্রমেই বাড়ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে স্থিত মূল্য জিডিপিতে সর্বাধিক শিল্পখাতের অবদান ৩১.৫৪ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে এর অনুপাত ছিল ৩০.৪২ শতাংশ। এই ধারা অব্যাহত রেখে আমরা ২০২১ সালের আগেই মধ্যমআয়ের এবং ২০৪১ সালের আগেই আমরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে সক্ষম হবো।

শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সেক্টরে তার নির্দেশনায় গৃহীত নীতি ও কর্মসূচির ফলে দেশের অর্থনৈতিক বুনিয়াদ অব্যাহতভাবে শক্তিশালী হচ্ছে। জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ১৪৭০ মার্কিন ডলারে পৌঁছেছে। এর ফলে জনগণের ক্রয়ক্ষমতাও বাড়ছে। ক্রয়ক্ষমতার বিবেচনায় বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতির দেশ।

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), আয়োজক কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম।

এ ছাড়াও চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ও ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী চেম্বার পরিচালক ও অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ফিতা কেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন। এরপর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

সরকার শিল্পখাতের পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে : শিল্পমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৩:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭