রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

রিজার্ভ ডে থাকছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫৬:১০ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৮০০ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। সেখানে কোন চার দল খেলবে সেটিও আগে নিশ্চিত হয়ে গিয়েছিলো। কিন্তু কে, কার বিরুদ্ধে খেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হলো গতকাল পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। এতে নিশ্চিত হয়ে যায় চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের লাইন-আপ।

গ্রুপ পর্বে অপরাজিত থাকা ভারত ‘এ’ গ্রুপের শীর্ষস্থানে রয়েছে। তার পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।

অন্যদিকে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, ভারতের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ৪ মার্চ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে নিউজিল্যান্ড। ৫ মার্চ লাহোরে মুখোমুখি হবে এই দু’দল। ভারত জয় পেলে আগামী ৯ তারিখ ফাইনাল হবে দুবাইয়ে। আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে। লাহোরে ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ তারিখ।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান পর্বে দুটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এ ছাড়াও কয়েকটি ম্যাচে হানা দেয় বেরসিক বৃষ্টি। তাই অনেকেরই প্রশ্ন জাগছে, সেমিফাইনালের লড়াইয়ে বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে? বিশেষ করে একটি সেমিফাইনাল যেহেতু পাকিস্তানেই হচ্ছে।

এখানে ভক্তদের জন্য স্বস্তির খবর হচ্ছে, সেমিফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। আগামী ৪ মার্চ নির্ধারিত দিনে প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরদিন রিজার্ভ ডে’তে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালেও থাকছে রিজার্ভ ডে । এছাড়া আগামী ০৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচেও একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

রিজার্ভ ডে থাকছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে

আপডেট সময় : ০৭:৫৬:১০ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫