রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাজধানীর র‌্যাবের ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ১

  • আপডেট সময় : ০৪:৩৮:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় হাজী ক্যাম্প অস্থায়ী ক্যাম্পে বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে। হামলাকারী যুবক বিস্ফোরণে নিহত হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, নির্মাণাধীন কার্যালয়টিতে একজন যুবক দেয়াল টপকিয়ে প্রবেশ করতে গেলে গোসল করা অন্য র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করে। এ সময় ওই যুবক নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। সঙ্গে বোমা বহনকারী যুবক নিহত হয়। এ সময় র‌্যাবের ২ সদস্যও আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বলেন, ‘আশকোনার হজ ক্যাম্পের ভেতরে স্থাপিত অস্থায়ী ক্যাম্পের ভেতরে বিস্ফোরণ হয়েছে। ধারণা করছি, আত্মঘাতী হামলা হয়েছে এবং হামলাকারী নিহত হয়েছে।’

এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক শুরু বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে গেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

রাজধানীর র‌্যাবের ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ১

আপডেট সময় : ০৪:৩৮:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭