বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

“ইলেকশন হবে” এই বছরেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: পঞ্চগড়ে দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “জিয়া তো এমনি এমনি রাষ্ট্রপতি হননি, খালেদা জিয়াও তো এমনি এমনি প্রধানমন্ত্রী হননি। তেমনি তারেক সাহেবের ১৭ বছরের চেষ্টার পর, সে অবশ্যই প্রধানমন্ত্রী হবে। নির্বাচন হবে, আর এই বছরের মধ্যেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”
তিনি শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভার সামনের মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনসভায় তিনি আরও বলেন, “শেখ মুজিব ৪০ হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে রক্ষি বাহিনী দিয়ে হত্যা করেছিলেন। শেখ পরিবার চোরের পরিবার। ১৭ বছর পর এ বছরের মাধ্যেই নির্বাচন দিতে বাধ্য হবে।

দুদু বিএনপির শক্তি এবং তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে বলেন, “বিএনপির খেল এখনও শুরু হয়নি,, প্রধান উপদেষ্টা ড. ইউনুস কে উদ্দেশ্য করে বলেন, ভালো লোক, জ্ঞানী গুনি মানুষ, দেশে-বিদেশে আপনার সুনাম রয়েছে, এদের পাল্লায় পড়ে, বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।

পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব  ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পদক,অধ্যাপক আমিনুল ইসলাম সহ জেলা উপজেলা বিএনপি’র নেতা-কমীরা বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

“ইলেকশন হবে” এই বছরেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: পঞ্চগড়ে দুদু

আপডেট সময় : ০৯:৩৪:২৪ অপরাহ্ণ, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫