বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত।

পঞ্চগড়ে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সিমান্তে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বাংলাদেশী যুবকের নাম রাজু ইসলাম (৩০)। রবিবার ভোর রাতে উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের ঝুড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজু একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাত আনুমানিক সাড়ে ৩ টা থেকে ৪ টার সময় বাংলাদেশ ও ভারতীয় সীমান্তের ৭৫৪ মেইন পিলার থেকে প্রায় ৩০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বিএসএফ রাজু নামে এক যুবককে লক্ষ করে গুলি ছুঁড়লে হাটুতে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় ওই যুবক। খবর পেয়ে পরিবারের লোকজন ভোরে আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায় সে। পরে পুলিশ লাশ সদর থানায় নিয়ে এসে ময়না তদন্তুর জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে, অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা চালানোর সময় বিএসএফ তাকে লক্ষ করে গুলি চালাতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন স্থানীয়রা।

প্রাথমিক সুরতহালে নিহতের পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে উল্ল্যেখ করে ময়না তদন্ত শেষে মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত।

আপডেট সময় : ০৪:৪৭:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৫ জুন ২০২৫