সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বাস-ট্রাক সংঘর্ষে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার (২৪) নিহত হয়েছেন। শুক্রবর (১৩ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা আমবোঝাই একটি মিনি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার ফলে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। গুরুতর আহত অবস্থায় ৯ জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা আরও দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি তামান্না আক্তার, নোয়াখালীর হাশেম আলীর মেয়ে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের ছাত্রী ছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ বলেন, ‘আমরা অত্যন্ত শোকাহত। আমাদের বিভাগের একজন শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কর্তৃপক্ষকে জানিয়েছি। বর্তমানে ছুটি চললেও বিশ্ববিদ্যালয় খুললে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতের জন্য কাজ চলছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বাস-ট্রাক সংঘর্ষে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

আপডেট সময় : ০৩:৪১:৩৫ অপরাহ্ণ, শনিবার, ১৪ জুন ২০২৫