রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ আর্নে স্লট

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:০৭:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে
মাঠে রীতিমত হাঙ্গামা লেগে গিয়েছিল। এভারটনের মাঠ গোডিসন পার্কে গিয়ে স্বাগতিকদের সঙ্গে লিভারপুল ২-২ গোলে ড্র করার পরই স্টেডিয়ামের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলার ও কর্মকর্তারা।

রেফারির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে যান লিভারপুল কোচ ও সহকারী কোচ। যার ফলে মোট চারজনকে লাল কার্ড দেখানো হয়। যার মধ্যে রয়েছেন লিভারপুলের দুই কোচও।

মূলত সেই ঘটনার জেরে এবার বড় শাস্তি পেলেন লিভারপুল কোচ আর্নে স্লট। এই ডাচম্যানকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ম্যাচ শেষ হওয়ার পর রেফারি মিকায়েল অলিভারের সঙ্গে তর্কে জড়ান লিভারপুল কোচ আরনে স্লট এবং সিপকে হালশপ। এরপর দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। ফুটবলারদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় লিভারপুলের কার্টিস জোন্স এবং এভার্টনের আবদুল্লায়ে ডুকুরেকে লাল কার্ড দেখানো হয়।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বিবৃতির মাধ্যমে বলেছে, লিভারপুলের প্রধান কোচ আর্নে স্লটকে মার্সিসাইড ডার্বির শেষে আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য বরখাস্ত করা হয়েছে। এর ফলে তিনি দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন।

উল্লেখ্য, আগামী রোববার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এবং বৃহস্পতিবার অ্যাস্টন ভিলায় লিভারপুলের পরবর্তী দুটি ম্যাচে স্লট থাকতে পারবেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ আর্নে স্লট

আপডেট সময় : ০২:০৭:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫