রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ফের মেসিকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়লেন রোনালদো

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৩:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে
৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদোর গতি কমেনি—চলছে মাঠের ভেতরে ও বাইরে সমান তালে। পর্তুগিজ সুপারস্টার আরও এক বছরের জন্য সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন, ফলে তিনি অন্তত জুন ২০২৬ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন।

এ চুক্তির ফলে ক্রীড়াবিদদের মধ্যে আয়ের দিক থেকে রোনালদো আরও এগিয়ে গেলেন। তিনি বিশ্বের ১২ জন ক্রীড়াবিদের একজন, যারা বছরে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেন। তার মোট বার্ষিক আয়—বেতন, পুরস্কার এবং বিজ্ঞাপন চুক্তি মিলিয়ে—২৬০ মিলিয়ন ডলার। এই আয়ে তিনি এনবিএ তারকা স্টিফেন কারি (১৫৩.৮ মিলিয়ন ডলার) এবং সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন টাইসন ফিউরি (১৪৭ মিলিয়ন ডলার)-এর চেয়ে অনেক এগিয়ে।

ফুটবল মাঠে রোনালদোর শীর্ষ প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এই তালিকায় আছেন চতুর্থ স্থানে। তবে আয়ের হিসেবে রয়েছেন বেশ পিছিয়ে। মেসির মোট বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার। শীর্ষ দশে থাকা অন্যান্য ফুটবলারদের মধ্যে রয়েছেন নেইমার, করিম বেনজেমা এবং কিলিয়ান এমবাপ্পে।

এই সপ্তাহে এক আল নাসর কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে, রোনালদো এবং ক্লাবের মধ্যে নতুন এক বছরের চুক্তির বিষয়ে মৌখিকভাবে সম্মতি হয়েছে। ‘দুই পক্ষ রোনালদোর চুক্তি নবায়নের ব্যাপারে একমত হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক স্বাক্ষর হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে,’ বলেন ওই কর্মকর্তা।

গত সপ্তাহে ৪০ বছর পূর্ণ করা রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের সাবেক এই তারকা আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে ৮২টি গোল করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ফের মেসিকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়লেন রোনালদো

আপডেট সময় : ০২:০৩:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫